বাংলার আলো ডেস্ক :::::::: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলার রায়ে মোঃ আবু তাহের নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাজা পরওয়ানার আদেশ প্রদান করেছেন আদালত। পলাতক মোঃ আবু তাহের নবীগঞ্জ উপজেলার মিনাজপুর গ্রামের মোঃ আব্দুল হামিদের পুত্র। গতকাল হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম এক আদেশে মৃত্যুপ্রাপ্ত আসামী মোঃ আবু তাহেরের বিরুদ্ধে এই সাজা পরওয়ানার আদেশ দেন। উল্লেখ নবীগঞ্জ থানার হত্যা মামলা নং ৩৪, তারিখ- ১৩/০৭/২০২২ ইং, যা আদালতে সূত্রঃ জি.আর মামলা নং ৮৩/২০২২ ইংরেজী ও দায়রা মামলা নং ৪০/২০২৩ ইংরেজী হিসেবে শুনানী ও স্বাক্ষ্য প্রমান হিসেবে ঐ মামলার রায়ে দ:বি: ৩০২/৩৪ মোতাবেক আবু তাহেরের অপরাধ প্রমাণিত হওয়ায় তাহাকে মৃত্যুদণ্ডে দন্ডিত করা হয়। তাকে গ্রেফতারের জন্য নবীগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।