• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পুরো দল নিয়েই বাংলাদেশে আসবে ইংল্যান্

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৬
পুরো দল নিয়েই বাংলাদেশে আসবে ইংল্যান্

andrew-straussডেস্ক রিপোর্ট: ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিশ্চিত হলেও দলটির ক্রিকেটারদের নিয়ে এখনো অনিশ্চয়তা কাটছে না। ইংলিশ সংবাদমাধ্যমগুলোতে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, শেষ অবধি ইংল্যান্ডের নিয়মিত ক্রিকেটারদের সকলেই আসবেন তো? আর এ সকল প্রশ্নের উত্তরে ইতিবাচক জবাবই দিলেন ইংলিশ ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস।

স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে স্ট্রাউস এ বিষয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন। তার বিশ্বাস ইংল্যান্ডের পুরো দলই বাংলাদেশে আসবে।

স্ট্রাউস বলেন, ‘আমরা ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা তাদের কাছে যতটুকু সম্ভব ব্যাখ্যা করেছি। বাংলাদেশ সফর নিরাপদ এটাও তাদের বুঝিয়েছি। তবে তাদের এ বিষয়টি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তারা যে কারোর সঙ্গেই বাংলাদেশের ব্যাপারে কথা বলতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি সেখানকার (বাংলাদেশের) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী। তাই আমি বাংলাদেশে পুরো স্কোয়াড নিয়েই যাবার ব্যাপারে আশাবাদী।’

চলতি মাসেই বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইংল্যান্ড থেকে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি পাঠানো হয়েছিল। তারা সন্তোষ প্রকাশ করলে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশ সফরে সবুজ সংকেত দেয়।

পূর্বপরিকল্পনা অনুযায়ী সফরটি সম্পন্ন করার কথা জানায় ইসিবি। তবে দলের খেলোয়াড়দের এ সফরে অংশগ্রহণ করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। যে কেউ চাইলে এ সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে পারেন।

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফে বলা হয়েছে যাদের পরিবার ও সন্তান রয়েছে তারা এ সফরে অংশ নাও নিতে পারেন। তবে এখনও অবধি আনুষ্ঠানিকভাবে এ সফর থেকে কেউ নিজেকে সরিয়ে নেননি।