
সুনামগঞ্জ প্রতিনিধি:
গতকাল ছাতক থানার ছাতক উপজেলা পরিষদের মাঠে একটি হত্যাকন্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সন্ত্রাসীদের হামলায় আং মুছব্বির নামের একজন আহত হন।
জানা যায় গতকাল বিকাল ৬:০০ ঘটিকার সময় ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল ছাতক থানার ছাতক উপজেলা পরিষদ মাঠের পশ্চিম দিকে জৈনিক আং মুছব্বিরের উপর অতর্কিত হামলা চালায় এবং এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে সিলেটের এম.এ.জি. হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মৃত আং মুছব্বিরের পুত্র মাছুম আহমদ বাদী হয়ে কাইতকোনা গ্রামের শামীম আহমদের পুত্র আং আজিজ, মৃত আম্বর আলীর পুত্র মোঃ মোশারফ আলী, নুর আলমের পুত্র জাবের আলী, নুর উদ্দিনের পুত্র আজিজ আলী, মোঃ মোশারফ আলীর পুত্র কাউসার আহমদ রুবেল, রবিউল ইসলামের পুত্র আমিনুল ইসলাম, শারিফুল হকের পুত্র মাজেদুল হক, সুনা মিয়ার পুত্র আনোয়ার হোসেন, আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিকের পুত্র আবু হানিফা মোহাম্মদ শুয়াইব, লাল মিয়ার পুত্র ইকবাল মাহমুদ, উমর আলীর পুত্র আং ছোবহান, সাজিদ আলীর পুত্র দেলওয়ার হোসেন সহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাহা ছাতক থানার মামলা নং- ১৫, তাং- ০২/০৫/২০২৪ ইং, ধারাঃ ৩০২/৩৪ দঃবিঃ। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করলে তিনি জানান, উক্ত ঘটনায় নিহতের পুত্র মাছুম আহমদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন এবং মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।