
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের যুবদল নেতা রাসেল বক্সকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জগন্নাথপুর থানা পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সূত্রে জানা যায়, ২নং পাটলি ইউনিয়নের সামাট গ্রামের মৃত নেকসার আলীর মেয়ে রিনা বেগমের সঙ্গে রাসেল বক্সের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চালিয়ে যান। তবে রিনা বেগম পাঁচ মাসের অন্তঃসত্তা হলে রাসেল বিয়ে করতে অস্বীকার করেন। এ ঘটনায় ২০ ডিসেম্বর স্থানীয়ভাবে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত তিন যুবক মুহিবুর রহমান, ২নং পাটলী ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আলম এবং ২নং পাটলি ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রিনার প্রতি অবিচারের প্রতিবাদ করলে রাসেল বক্স তার দলীয় ও এলাকার প্রভাবশালী এবং কিছু অনুসারী নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে তিনজন যুবক আহত হন। ঘটনার প্রতিবাদে পরদিন ২১ ডিসেম্বর সকাল ১০ টায় রসুলগঞ্জ বাজারে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনের পর বিকেলেই পুলিশ অভিযান চালিয়ে রাসেল বক্সকে গ্রেফতার করে।