হত্যা মামলার আসামী সাদিক খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত August 18, 2026
হত্যা মামলার আসামী সাদিক খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

মাদারীপুর জেলা প্রতিনিধি :::
মাদারীপুর জেলার ডাসার থানার সনমান্দী বাজারে আলম নামের এক ব্যক্তি হত্যার দায়ে দায়ের করা মামলার পলাতক আসামী সাদিক খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ১৭/০৮/২০২৬ ইং মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ সালাহউদ্দিন খান এক আদেশে সাদিক খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দেন। সাদিক খান সনমান্দী গ্রামের সহিদুল ইসলাম খানের ছেলে। আদালত সূত্রে জানা যায়, মামলা নং ২৩, তারিখ ১০/১২/২০২৫ ইং, জি আর মামলা নং-৪৬/২০২৫ ইং, ধারা- ১৪৩/৩০২/৩৪ দন্ডবিধি।